এক যুগ ধরে নাটোরের মানুষের পাশে
"জীবন জীবনের জন্য" স্লোগান নিয়ে ২০১৪ সালে আমাদের যাত্রা। ২০১৭ সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন। শীতবস্ত্র, শিক্ষা সহায়তা, কোরআন শিক্ষা আর সচেতনতা — সবই স্বেচ্ছাসেবকদের হাতে।
আমাদের গল্প পড়ুনযেখানে আপনার সহায়তা পৌঁছায়
চারটি নিয়মিত কার্যক্রম — প্রতিটির হিসাব আলাদা, প্রতিটির খবর ওয়েবসাইটে।
রক্ত লাগবে? কয়েক ক্লিকে রক্তদাতা খুঁজুন
নাটোর জেলার ৭টি উপজেলার স্বেচ্ছায় রক্তদাতা। অনুরোধ পাঠালে আমাদের সমন্বয়ক যোগাযোগ করিয়ে দেবেন।
রক্তদাতা হিসেবে নিবন্ধন করুনআমাদের পথচলা
-
২০১৪ যাত্রা শুরু "জীবন জীবনের জন্য" স্লোগানে কার্যক্রম শুরু
-
২০১৫ কোরআন শিক্ষা সহীহ্ কোরআন শিক্ষার আসর শুরু — এখনো চলমান
-
২০১৬ শিক্ষা সহায়তা মেধাবী ছাত্র সোহাগকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা
-
২০১৭ সরকারি নিবন্ধন সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন, নাট/৬৩২/১৭
-
২০২১ শীতবস্ত্র বিতরণ এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র; প্রধান অতিথি জেলা প্রশাসক
-
২০২৫ আলোচনা সভা প্রতি রমজানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
২০১৪ সালে কয়েকজন সমমনা মানুষ একটি সহজ বিশ্বাস নিয়ে পথ চলা শুরু করেছিলাম — একজন মানুষের জীবন আরেকজন মানুষের জন্যই। "জীবন জীবনের জন্য" স্লোগানটি তাই আমাদের কাছে শুধু কথা নয়, প্রতিজ্ঞা।
গত এক দশকে নাটোরের শীতার্ত মানুষের হাতে উষ্ণ কাপড় তুলে দিয়েছি, অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের দরজায় আটকে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, আর প্রতি রমজানে যাকাতের সঠিক ব্যবহার নিয়ে সমাজকে ভাবতে বলেছি। এই প্রতিটি কাজ সম্ভব হয়েছে আপনাদের মতো হৃদয়বান মানুষের…
খবর ও আয়োজন
১১ বছরের ছবি
২০১৫ থেকে ২০২৫ — বছর ধরে সাজানো অ্যালবাম। সহায়তাপ্রাপ্তদের অনুমতি নিয়েই ছবি প্রকাশ।
পুরো গ্যালারিটাকা, সময় বা দুটোই — যেভাবে পারেন